বলি শুনরে আমার মন
বলি শুনরে আমার মন
চিন্তা ভাবনা না করিয়া কেমনে দিলি মন।।
আপন করে ভাবলি যারে হইল কই আপন
ওরে আমার পাগল মন।
কত আশা ভালোবাসা সাজাইলাম এই বুকে
কোনদিনও ভাবিনি হায় মরবো ধুকে ধুকে।।
দিবানিশি পুড়ছি আমি পিরিতের আগুনে গো
বলি শুনরে আমার মন
চিন্তা ভাবনা না করিয়া কেমনে দিলি মন।।
সুখের স্বপ্ন দুচোখ ভরে দেখে ছিলাম কত
হৃদয় জুড়ে যার বিচরণ সেইতো দিল ক্ষত।।
মনের ফ্রেমে আঁকা ছবি ভাঙল দারুণ ঝড়ে গো
বলি শুনরে আমার মন
চিন্তা ভাবনা না করিয়া কেমনে দিলি মন।।
আপন করে ভাবলি যারে হইল কই আপন
ওরে আমার পাগল মন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন