পুড়ে ঘর অন্তর (ষোলো)

চোখ বুজিতেই ভেসে ওঠে প্রিয়ার সেমুখ,
নিয়ম করেই প্রতি রাতে ঘুমানোর আগে।
বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে,
মনের অজান্তেই বেরোয় কথাগুলো খুব।

কর্মব্যস্ত জীবনের ক্লান্ত প্রহর আমার
বিষাদগম্ভীর, অতৃপ্ত, দুঃসহ বেদনার!
মনের আকাশে ঝড় তুলে কতশত স্মৃতি,
প্লাবিত হয় হৃদয় ভূমি অবাধ্য শ্রাবণে।

সে'বেদনা বুঝবে কি আর, পাষাণী হৃদয়!
কতভাবে কতো-দিন তারে করেছি বিনয়,
কিছুক্ষণ কেঁদেছিও কত, তবুও বোঝেনি!
নদীর মতো কষ্ট বহে হৃদয় ভাঙা শোকে।

হায়রে ভালোবাসা! এতটা নির্মম কিভাবে
হতে পারে প্রিয়ার মন, বিশ্বাসে মারে ছুরি! 
স্বার্থে বন্ধী প্রেম,প্রেয়সী ছুটে অর্থের দিকে
পুড়ে ঘর অন্তর, রক্তাক্ত করে যায় বুক!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!