তুমি

তোমার উচ্ছ্বল মনে খেলা করে কত যৌবনা হরিণী চঞ্চলা,
যতবার দেখি মুগ্ধ ততবার কি দারুণ দেখতে তুমি সুনয়না।

তোমার জন্য অনন্তকাল পথিক হয়েও পারি থাকতে,
তোমার মেঘ-কালো কেশ দেখে চৈতি এই'মন বসন্তে।

তুমি থাকবে এ'মনের গভীরে সহস্র-দিন যামিনী,
এতো সুন্দর রূপ হয়নি দেখা এতদিন খুঁজি-নি।

ডাগর চোখ দুটি বারবার বলে যেন ভালোবাসি,
ওকাঁজল নয়ন মায়াভরা বড় মিষ্টি ঠোঁটের হাসি।

তোমার হাসিতে ঝর্ণাধারা কলকল ছল উচ্ছ্বসিত,
কত'মন হবে বেহুঁশ দিশেহারা বাঁধতে ঘর নির্বাসিত।

আমি মুগ্ধ যেন পূর্ণ হয়েছি আজ দেখেছি তোমায়-
রবে অন্তরে কত স্বপ্ন থাকবে ঘিরে এ-হৃদয় পাতায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!