তোমার ঠোঁটে

মিষ্টি হাসির রেশ যখন দেখি তোমার ঠোঁটে,
এই মনের ভেতর তখন প্রেম শিহরণ জাগে।
অবাক হয়ে মুগ্ধ চোখে তোমায় শুধু দেখি,
মনের সুখে স্বপ্ন বুনে কল্পনাতে উঁড়ি।
গড়বো বাসর মেঘের উপর,
চাঁদের আলোয় ভাসব দুজন;
সুখের নেশায় চোখটি বোজে,
রাখবো মাথা তোমার বুকে।
কত সাধের স্বপ্ন আমার থাকে দুচোখ জুড়ে,
হয়না কেবল তোমায় বলা কখনো মুখ ফোটে।

কত মধুর তোমার হাসি চঞ্চলা ওই মন,
কেমনে বলি ভালোবাসি ভাবি প্রিয়জন।
ইচ্ছে করে সকাল দুপুর তোমার সামনে থাকি,
বারে বারেই প্রেমের নূপুর হৃদয়ে উঠে বাজি।
চলন বলন লাগে ভালো,
স্বজন যদি ভাবতে পারো;
মনের দোঁয়ার রইল খোলা,
মন যদি চায় দিও ধরা।
রাখবো ধরে বুকের খাঁচায় ভরবে সুখে ভুবন,
তোমার জন্য রাখতে পারি বাজি আমার জীবন।

কবিতা : তোমার ঠোঁটে
লেখক : __নাঈম জাহাঙ্গীর নয়ন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!