বন্ধু আমার না বুঝিয়া

কোন কাজে মন বসে'না একলা একা ঘরে,
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে!!হায়রে 

কত সুখের স্বপ্ন আঁকি নিত্য আমার চোখে,
হৃদয় জুড়ে তার বিচরণ বুঝেও না বোঝে!!
মন-আকাশে বন্ধুর ছবি!! চাঁদের মতো ভাসে।

স্বপনে আসিয়া বন্ধু ভাসায় প্রেমের বানে,
ঘুম ভাঙিলে নয়ন দুটি ভাসে গো শ্রাবণে!!
বন্ধু তুমি বড়ই নিঠুর!! পুড়াইলা আগুনে।

কত দিনের কত কথা আমার মনে পড়ে,
একবারও কি হয়'না স্মরণ পাষাণ ও'হৃদয়ে!!
নিত্য-দিনি পুড়ি আমি!! প্রাণ বন্ধুর পিরিতে।

কত আশা ভালোবাসা সাজাইলাম এ'বুকে...
বন্ধু কভু না বুঝিল কেমনে থাকে ভুলে...!!
দুঃখ যতো মনের ঘরে!! রাখছি জমা করে।

গান :

কোন কাজে মন বসে'না একলা একা ঘরে,
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে!!হায়রে 

কত সুখের স্বপ্ন আঁকি নিত্য আমার চোখে,
হৃদয় জুড়ে তার বিচরণ বুঝেও না বোঝে!
স্বপনে আসিয়া বন্ধু ভাসায় প্রেমের বানে,
ঘুম ভাঙিলে নয়ন দুটি ভাসে গো শ্রাবণে!!
মন-আকাশে বন্ধুর ছবি।। চাঁদের মতো ভাসে!

কত দিনের কত কথা আমার মনে পড়ে,
একবারও কি হয়'না স্মরণ পাষাণ ও'হৃদয়ে!
কত আশা ভালোবাসা সাজাইলাম এ'বুকে,
বন্ধু কভু না বুঝিল কেমনে থাকে ভুলে!!
দুঃখ রইল মনের ঘরে!! প্রাণ বন্ধুর পিরিতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!