শাহরিয়ার ভাইয়ের কবিতা থেকে

অপেক্ষা তোমার

প্রিয়তমা.....

প্রিয়তমা,চিরায়ত, নিরন্তর
শুধুই অ‌পেক্ষা তোমার।
চাত‌কের ন্যায় তৃ‌ষিত হৃদ‌য়ে
অ‌বিরাম হাহাকার,
মরুর বু‌কে যেন
বৃ‌ষ্টির অ‌পেক্ষার, হয়না অবসর।
অাসুক ও‌গো প্রিয়
সেই শুভক্ষণ, তোমা‌কে দেখার।

প্রিয়তম,উত্তল জলধি‌র তী‌রে
যেন অনন্তকাল হেঁ‌টে চলা।
তর‌ঙ্গের উচ্ছলতা নি‌য়ে
বুকে-মু‌খে তোমার কথা বলা।
জা‌নি, এ তোমার অামা‌কে নি‌য়ে
মধুময় ক্ষ‌নিক কোনো খেলা;
দেখা দে‌বে তু‌মি, হে প্রিয়তম 
খেলা শে‌ষে, শেষ হ‌লে এই বেলা।

বড় ভয় হয় ম‌নে
সেই শুভক্ষ‌ণে, যখন হ‌বে দেখা;
তোমার অজস্র গুনগ্রা‌হী মা‌ঝে
অামায় তু‌মি রাখ‌বে কি দূ‌রে একা?
হোক না সে দূরে থে‌কে
তবু একবার, শুধু একবার হোক দেখা।
পূর্ণতা যাক পে‌য়ে তৃ‌ষিত হৃদয়
যেথায় শুধুই, শূন্যতা জমা রাখা।

জা‌নি, সে‌দিন সে মিলন উদ্যান
তোমার অা‌লোয় উদ্ভা‌সিত হ‌বে।
অজস্র, অগ‌নিত চোখ সে অা‌লোয়
কো‌টিবর্ষ অ‌পেক্ষার তৃষ্ণা মেটা‌বে।
অকুন্ঠ বিশ্বাস জমা এ হৃদ‌য়ে
অজস্র চো‌খের মা‌ঝে, অামার চোখও র‌বে।
সে‌দিন হৃদয়, ধম‌নি, শিরা, উপ‌শিরা
প্র‌তি‌টি রক্ত ক‌ণিকা সে অা‌লো ধ‌রে নে‌বে।

শুধুই অ‌পেক্ষা সেই শুভ লগ‌ন
তোমার প্রকা‌শের অাগত ‌সেই ক্ষণ,
প্রিয়, প্রিয়তমা, তোমা‌কে দেখার লা‌গি
তৃ‌ষিত অা‌মি, তৃ‌ষিত এই দেহ-মন।

______________

প্রিয়'তমা!
চিরায়ত নিরন্তর অপেক্ষা তোমার,
চাতকের ন্যায় তৃষিত হৃদয়ে
অবিরাম হাহাকার।।
মরুর বুকে যেন হয়না অবসর
বৃষ্টির অপেক্ষার,
আসুক ওগো সেই শুভক্ষণ
তোমাকে দেখার।

উত্তল জলধির তীরে অনন্তকাল হেঁটে চলা
উচ্ছ্বল তরঙ্গ বুকে তোমার কথা বলা।।
এ'তো নয় আমাকে নিয়ে
মধুময় ক্ষণিক কোন খেলা...। প্রিয়'তমা

সেদিনের মিলন উদ্যানে উদ্ভাসিত তোমার আলোয়,
কোটি-বর্ষের অপেক্ষার তৃষ্ণা মেটাবে হৃদয়।।
অকুণ্ঠ বিশ্বাস বুকে
ধরে নেবে রক্তকণিকা...। প্রিয়'তমা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!