কোন কাজে মন বসে'না
কোন কাজে মন বসে'না একলা একা ঘরে...
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে...!!হায়রে
কত সুখের স্বপ্ন আঁকি নিত্য আমার চোখে...
হৃদয় জুড়ে তার বিচরণ বুঝেও না বোঝে!!
মন-আকাশে বন্ধুর ছবি!! চাঁদের মতো ভাসে।
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে...!!হায়রে
স্বপনে আসিয়া বন্ধু ভাসায় প্রেমের বানে...
ঘুম ভাঙিলে নয়ন দুটি ভাসে গো শ্রাবণে!!
বন্ধু তুমি বড়ই নিঠুর!! পুড়াইলা আগুনে...।
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে...!!হায়রে
কত দিনের কত কথা আমার মনে পড়ে...
একবারও কি হয়'না স্মরণ পাষাণ ও'হৃদয়ে!!
নিত্য-দিনি পুড়ি আমি!! প্রাণ বন্ধুর পিরিতে।
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে...!!হায়রে
কত আশা ভালোবাসা সাজাইলাম এ'বুকে...
বন্ধু কভু না বুঝিল কেমনে থাকে ভুলে...!!
দুঃখ যতো মনের ঘরে!! রাখছি জমা করে।
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে...!
কোন কাজে মন বসে'না একলা একা ঘরে...
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে...!!হায়রে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন