তোমার জন্য চাতক সেজে
আমি তোমার জন্য চাতক সেজে
কাটিয়ে দেবো জীবন।
তোমার চোখে চোখ রাখিয়া
রাঙাতে পারি ভুবন।
আমি তোমার জন্য লিখে দেবো
আমার যতো সুখ,
তোমার মুখে হাসি দেখেই
ভরে গো আমার বুক।
তুমি যে আমার প্রাণের প্রিয়
বড়ই আপনজন।
আমি তোমার জন্য চাতক সেজে
কাটিয়ে দেবো জীবন।।
অনেক তারার মাঝে তুমি
আমার চোখে চাঁদ,
অমূল্য ধন মানিক রতন-
ভালোবাসা নিখাদ।।
সকাল দুপুর সন্ধ্যা রাতে
তুমিই থাকো হৃদয় জুড়ে,
ব্যাকুল সদা তোমার জন্য
না দেখলে মন পুড়ে।
চাইব'না আর কিছুই ভবে-
তোমায় প্রয়োজন।
আমি তোমার জন্য চাতক সেজে
কাটিয়ে দেবো জীবন।।
তুমি আমার মেঘলা দিনে
স্বর্ণ ঝরা রোদ,
হারিয়ে গেলে মেঘের ভীড়ে
হৃদয়ে জমে ক্ষোভ।।
কেমনে তোমায় রাখবো ধরে
আমার জীবন সঙ্গী করে।।
তোমায় ছাড়া সময় গুলো
কষ্ট ব্যথায় ভরে।
বিরহে তোমার অবুঝ মনটা
থাকে অচেতন।
আমি তোমার জন্য চাতক সেজে
কাটিয়ে দেবো জীবন।।
লেখক ও সুর _নাঈম জাহাঙ্গীর নয়ন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন