কেমনে তোকে যাবো ভুলে
সুখের আশায় ভালোবেসে মরছি প্রেমের বিষে,
ভুল মানুষে বিশ্বাস রেখে হারাই দু'কূল শেষে।
ভালোবেসে যার কারণে রাখলাম বাজি জীবন,
সেই পাষাণী মারল প্রাণে কষ্ট দিলো ভীষণ!
যার সাধে বাঁধিলাম ঘর থাকবো আশা সুখে,
মারল আমায় প্রেম ছলনায় জ্বলছে আগুন বুকে।
পুড়িয়ে গেল করলো পর রইলো অনেক দূরে,
তীরহারা এই দুখ সাগরে ভাসাইল কী করে!
লক্ষ কোটি দাগ লেগেছে আমার ক্বলিজায়,
প্রেম করে পাষাণীর সঙ্গে জীবন বুঝি যায়!
বুকের ঘরে খুব যতনে রাখছিলাম বন্ধুরে,
আগুন দিল সুখের ঘরে মারলো তীর অন্তরে।
ভালোবাসা জানতাম কি'আর শিখাইল যেজন
সাজাইল সে অন্যের ঘর থাকবে বলেও আপন।
পুড়া কপাল পুড়াই থাকে পুড়লে প্রেম-আগুনে,
যায়'রে জীবন দুঃখ-কষ্টে মন দিতে ভুল-হলে।
জানতাম যদি আগে বন্ধু প্রেমের এতো জ্বালা,
তবে কি'আর পরতাম গলে তোর পিরিতের মালা।
পুড়ে কয়লা মনটা আমার ধূলুর মতো উঁড়ে।
তুই যে বড় পাষাণ বন্ধু নাই মায়া অন্তরে।
তুই'যে আমার পূর্ণিমা চাঁদ আঁধার ঘরের বাতি,
তুই বিনে মোর অন্ধ দুচোখ করলি কি ডাকাতি!
আমি কি আর আছি বন্ধু এখন আমার মাঝে,
বৈরাগী এই মনটা উদাস ঘুরছে তোর তালাশে।
হইবিরে তুই আমার বন্ধু- কতোভাবে ভেবেছি,
মন-অন্দরে প্রেম-কালিতে তোর ছবিটি এঁকেছি।
নিশিত জাগি একলা মনে কতো কথা ভাবী,
তোর বিরহে কান্দে পরাণ কেমনে ঘরে থাকি!
মনের ঘরে করবি বসত সারাজীবন ধরে,
করবোনা পর মরার পরেও চাইবো আপন হতে।
অলস সময় একলা রাতি মধুর-স্মৃতি ভেবে,
তারায়'তারায় খুঁজব তোকে চাঁদের আলো মেখে।
কাঁদব আমি তোর বিরহে দিবিনা জানি সাড়া,
দিক্বিদিক ঘুরবো একাই- হইবোরে ঘরছাড়া;
আঁধার ভুবন তুই বিহনে চোখ থাকিতেও অন্ধ
কেমনে তোকে যাবো ভুলে তুই যে ভালোমন্দ।
কেমনে তোকে যাবো ভুলে
________নাঈম জাহাঙ্গীর নয়ন
জানুয়ারী, ২০১৮'ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন