আমি যদি যাই মরে

আমি যদি যাই মরে- জানবে না তুমি,
পড়বে না মনে আমায়- মুছে যাবে স্মৃতি।।
হবে না আর শেষ দেখা,
বুকে রবে সেই ব্যথা!
বুঝবে না কোনভাবে- কতো ভালোবাসি।

প্রেম হয়ে এসে ছিলে- জীবনের পহেলায়,
বসিয়ে ছিলাম তোমায়- হৃদয়ের মনিকোঠায়।।
ছলনা'য় ভেঙে'ছো মন,
ভাবো'নি প্রয়োজন!
মিথ্যে দোষী করে- সেজে'ছো অভিমানী।

মিথ্যে হলে তুমি- মিছে'ই ভালোবাসা,
ভেঙে দিলে স্বপন- হারিয়ে গেল আশা।।
চৈত্র খরা এ'বুকে,
তুমি থেকো মহাসুখে।
ভাসে না আমার চোখে- কোন'ই সুখের ছবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!