ভাবতে পারো বিশ্বস্ত
রাতের শেষে রোদ হয়ে তুমি
ভরা'ও শীতের সকাল,
একটু দেখায় পৌষের দিনেও
উষ্ণতায় ভরে বিকাল।
তুমি'ই যে আমার ইচ্ছে সাধে
হৃদয়ের সুখ সমস্ত,
থাকো মনে মিশে শ্বাসপ্রশ্বাসে
ভাবতে পারো বিশ্বস্ত।
শত কষ্টে'ও পাই তৃপ্তির স্বাদ
দেখি যদি চাঁদমুখ,
বুঝি না প্রেম ডুবি শূন্যতায়
বিরহটা পোড়ায় খুব।
তোমার মাঝেই সুখ বুঝে মন
দুচোখ কাঙ্খিত সদা,
হাসিখুশি ভরা মিষ্টি ও'মুখ
দেখবার চাই সর্বদা।
চলার পথে দেখা হলে একবার
কতইনা লাগে ভালো,
বিষণ্ণ তুমি হীন দিনক্ষণ মন
হারায় পৃথিবীর আলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন