ভুল মানুষে বাঁধিলে মন
ভুলে ভুলে যায় রে জীবন
ভুল মানুষে বাঁধিলে মন।
মিলবে না জীবনের হিসেব
শেষ বেলায় কষিবে যখন।
বিষাদে ভরে'গো সময়-
মন মানুষ যদি দূরে রয়,
ঘুম হারিয়ে দুচোখ থেকে-
নিত্যদিন জলের ধারা বয়।
ছলনায় বিশ্বাস হারিয়ে-
বলবে বিধি দাও গো মরণ।
শূন্যতায় ভরবে চারিধার-
থাকবেনা কেউ দুঃখ বুঝার,
আপন মানুষ হইলে পর-
থাকেনা কিছুই হারাবার।
থাকুক যতই ধনদৌলত,
প্রিয়া হারা'যে শূন্য ভুবন।
রূপ যৌবন থাকবে ক'দিন
মনের মিলন রয় চিরদিন,
রূপের মোহ কাটবে যেদিন
পৃথিবী লাগবে না রঙিন।
নয়ন বলে সাবধানি হও,
দেখে শুনে দিও'গো মন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন